advertisement
advertisement

দেশের ভেতরে-বাইরে যেকোনো ষড়যন্ত্রের জবাব দেব: প্রধানমন্ত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ২:০৬ পূর্বাহ্ণ
দেশের ভেতরে-বাইরে যেকোনো 
ষড়যন্ত্রের জবাব দেব: প্রধানমন্ত্রী

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি শোভাযাত্রা বের করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়। গতকাল বেলা সাড়ে তিনটায় রাজধানীর কাকরাইল এলাকায়

advertisement

প্রায় ২০ বছর পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবার সরকার গঠনের পর এটা প্রথম ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’।নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করেছে বিএনপি।দেশ নিয়ে আবারও ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না।

একাত্তরের মতো, নব্বইয়ের মতো, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো আবারও দাঁতভাঙা জবাব আমরা দিতে চাই।’জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ‘সার্বভৌমত্ব’ শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান এ কথা বলেন।এ সময় বিএনপির চেয়ারম্যান নেতা-কর্মীদের কাছে সমর্থন চেয়ে জানতে চান, ‘আপনারা কি আমাদের সাথে আছেন?’ তখন নেতা-কর্মী ও সমর্থকেরা সমস্বরে ‘আছি’ বলে করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে সমর্থন জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, বাংলাদেশের সকল গণতন্ত্রকামী মানুষকে নিয়ে আমরা যেকোনো ষড়যন্ত্র—তা দেশের ভেতরে হোক, দেশের বাইরে হোক, সকল ষড়যন্ত্রের জবাব আমরা এক এক করে দেব।

কোনো ষড়যন্ত্র করে মানুষকে দমিয়ে রাখতে পারবে না।’প্রায় ২০ বছর পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবার সরকার গঠন করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর