আকাশ থেকে তোলা ছবিতে হরমুজ প্রণালিতে ইরানের উপকূল ও কেশম দ্বীপ
ইরানের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় গতকাল শনিবার সন্ধ্যায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হরমুজ প্রণালির কেশম দ্বীপেও শোনা যায় বিস্ফোরণের শব্দ।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।একই দিন যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করা একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে সেটি অচল করে দেওয়ার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে তেহরানের সামরিক তৎপরতার সঙ্গে এসব বিস্ফোরণের সম্পর্ক থাকতে পারে।
তবে ওই এলাকাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে কি না, তা নিশ্চিত করেননি ইরানি কর্মকর্তারা।মধ্যবর্তী নির্বাচনের আগে কয়েক সপ্তাহ ধরে ইরানে নতুন করে হামলা চালানো থেকে বিরত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।