advertisement
advertisement

জরুরি পরিস্থিতির জন্য খাবার–পানি মজুত করার ট্রেন্ড এল কোথা থেকে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
জরুরি পরিস্থিতির জন্য খাবার–পানি মজুত করার ট্রেন্ড এল কোথা থেকে

সম্প্রতি ইন্টারনেট প্রযুক্তিতে এমনই এক ঘটনা ঘটেছে

advertisement

ইদানীং জরুরি প্রয়োজনে জিনিসপত্র জমানোর বা মজুত করার প্রবণতা কিছুটা বেড়েছে। তবে এবারের এই মজুতকারীদের ধরনটা একদম আলাদা। কোনো অদ্ভুত বা গোপন তত্ত্বে বিশ্বাস করে তারা কাজ করছে না। সরকার ও বিভিন্ন সংবাদমাধ্যমের দেওয়া সতর্কবার্তার পরেই সবাই এমনটা করছে। কারণ, সবাইকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে। আবার কোভিডের সময় যারা হুট করে সবকিছু কিনে ফেলত, তাদের সঙ্গে মিল নেই।

কারণ, ঠিক কী কারণে তারা এসব জিনিস সংগ্রহ করছে, তা তারা বেশ ভালোভাবেই জানে।যুক্তরাজ্যে সরকার সম্প্রতি জনগণকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে। তাদের এই প্রচারণার মূল উদ্দেশ্য হলো, প্রতিটি পরিবার যেন অন্তত তিন দিনের জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র বাড়িতে গুছিয়ে রাখে।

সরকারের এই আহ্বানের পর পুরো দেশের মানুষের মনে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন জেগেছে, কেন হঠাৎ এই প্রস্তুতি?শুধু যুক্তরাজ্য নয়, জার্মানি, নরওয়ে, জাপান ও যুক্তরাষ্ট্রে একই ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর