তাওহিদ হৃদয়
রেকর্ড গড়া ইনিংসের পর তাওহিদ হৃদয়ের কথা শোনার আগ্রহ ছিল সবারই। কিন্তু গতকাল প্রায় সারা দিন ব্যাটিং করে ক্লান্ত হৃদয় সংবাদ সম্মেলনে আসেননি। রাতে বিশ্রামের পর আজ আবার তিনি ফিল্ডিংয়ে ফিরেছেন।এর আগে কথা বলেছেন সম্প্রচার ক্যামেরায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ২৪২ রান করেছেন হৃদয়।
চতুর্থ বাংলাদেশি হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করা হৃদয়ের এই ইনিংসই এখন টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ।এমন ইনিংসের অনুভূতি জানাতে গিয়ে আজ হৃদয় বলেছেন, ‘সত্যি বলতে, এটা আমার স্বপ্ন ছিল। স্বপ্নটা পূরণ হওয়ায় আমি খুবই আনন্দিত। হয়তো আমার প্রত্যাশার চেয়েও একটু আগে পূরণ হয়েছে। সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ।’শুক্রবার হৃদয় যখন ব্যাটিংয়ে নামেন, ২২ রানে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন ধুঁকছে।
একপর্যায়ে ১৮৪ রানে যায় সপ্তম উইকেট।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।