advertisement
advertisement

নেতানিয়াহু সরকারের অবসান ঘটাতে আইজেনকটের হাতে কত সময়, সরকার গঠনে শর্ত কী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
নেতানিয়াহু সরকারের অবসান ঘটাতে আইজেনকটের হাতে কত সময়, সরকার গঠনে শর্ত কী

ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট। তেল আবিব, ইসরায়েল, ২৮ অক্টোবর ২০২৬

advertisement

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে সরকার গঠনের আমন্ত্রণ পাওয়ার পর একটি ‘ন্যাশনাল ইমার্জেন্সি গভর্নমেন্ট’ বা জাতীয় জরুরি সরকার গঠনে তৎপরতা শুরু করেছেন গাদি আইজেনকট। এ জন্য তাঁকে জোট করতে হবে। জোট গঠনে প্রাথমিকভাবে ২৮ দিন সময় পাবেন তিনি।

তবে প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যাবে।নির্ধারিত এ সময়ের মধ্যে জোট গঠন করার পর সেই জোটকে নতুন নেসেটে আস্থা ভোটে জয়ী হতে হবে, তবেই নতুন সরকার গঠিত হবে।১০ নভেম্বর শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন নেসেটের যাত্রা শুরু হবে।

ইসরায়েলের ১২০ সদস্যের পার্লামন্ট নেসেটে সরকার গঠনের জন্য ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন।নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দেবে না জোটসঙ্গী দল ইউটিজে, আরও বেকায়দায় তিনিসাবেক সেনাপ্রধান আইজেনকটের নেতৃত্বাধীন চার দলের জোটের হাতে ৪৮টি আসন রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর