advertisement
advertisement

প্রতিদিন আমাদের শরীরে ঠিক কী পরিমাণ ভিটামিন ডি প্রয়োজন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
প্রতিদিন আমাদের শরীরে ঠিক কী পরিমাণ ভিটামিন ডি প্রয়োজন

ভিটামিন ডি পাওয়ার সবচেয়ে সহজ এবং প্রধান উৎস হলো সূর্যের আলো

advertisement

ভিটামিন ডি আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। এটি শরীরকে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। ফলে হাড় ও দাঁত শক্ত রাখতে ভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পর্যাপ্ত ভিটামিন ডি না থাকলে হাড় দুর্বল হয়ে যেতে পারে এবং বিভিন্ন স্বাস্থ্যসমস্যা দেখা দিতে পারে।ভিটামিন ডি পাওয়ার সবচেয়ে সহজ এবং প্রধান উৎস হলো সূর্যের আলো। সূর্যের অতিবেগুনি বি (UV-B) রশ্মি ত্বকে পড়লে শরীর নিজেই ভিটামিন ডি তৈরি করতে পারে।

সাধারণভাবে প্রতিদিন ১০ থেকে ২০ মিনিট রোদে থাকলেই বেশীরভাগ মানুষের শরীরের প্রয়োজনীয় ভিটামিন ডি তৈরি হয়ে যায়। তবে আবহাওয়া, গায়ের রঙ, পোশাকের রংয়ের ওপরও এগুলো নির্ভর করে। এ ছাড়া ঘণ্টার পর ঘণ্টা রোদে থাকাও ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।খাবার থেকেও কিছু ভিটামিন ডি পাওয়া যায়। যদিও খুব বেশি খাবারে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি থাকে না। তেলযুক্ত মাছ যেমন স্যামন, ম্যাকারেল বা সার্ডিনে ভিটামিন ডি থাকে।

এছাড়া ডিমের কুসুম, গরুর লিভার এবং কিছু মাশরুমেও এই ভিটামিন পাওয়া যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর