আগুনে পুড়ে যাওয়া বাস
রাজধানীর ভাটারা থানা এলাকার ১০০ ফুট সড়কে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার বিকেল সোয়া পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।ভাটারা থানার ডিউটি অফিসার দেবশীষ রায় প্রথম আলোকে বলেন, একটি বাসে আগুন লাগার খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেছেন। তবে কীভাবে বাসটিতে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।