advertisement
advertisement

তৃতীয় ডাবল সেঞ্চুরিতে তাইবুরের রেকর্ড, অভিষেকে সেঞ্চুরিতে চতুর্থ তাকরির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
তৃতীয় ডাবল সেঞ্চুরিতে তাইবুরের রেকর্ড, অভিষেকে সেঞ্চুরিতে চতুর্থ তাকরির

রেকর্ড–ছোঁয়া তৃতীয় ডাবল সেঞ্চুরি পেয়েছেন তাইবুর রহমান (বাঁয়ে)। ইরফান সাবরি তাকরির প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই সেঞ্চুরি পেয়েছেন

advertisement

প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই সেঞ্চুরি পেয়েছেন চট্টগ্রামের ইরফান সাবরি তাকরির। এই সংস্করণে তৃতীয় ডাবল সেঞ্চুরি পেয়েছেন ঢাকার তাইবুর রহমান।তাইবুরের তৃতীয় ডাবল সেঞ্চুরিরাজশাহীতে ডাবল সেঞ্চুরি পেয়েছেন ঢাকা বিভাগের তাইবুর রহমান। ১২৮ রান নিয়ে দিন শুরু করা তাইবুর ফিরেছেন ২১১ রান করে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর তৃতীয় ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের অষ্টম ব্যাটসম্যান হিসেবে তৃতীয় ডাবল সেঞ্চুরি পেলেন তাইবুর।

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড এটিই।তাঁর দল ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৫১৩ রানে। এরপর ২ উইকেটে ১৩২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে খুলনা।অভিষেকেই সেঞ্চুরি তাকরিরেরসেঞ্চুরির পর ইরফান সাবরি তাকরিরপ্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই সেঞ্চুরি পেয়েছেন চট্টগ্রামের ইরফান সাবরি তাকরির। বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে অভিষেকে সেঞ্চুরি পেলেন ডানহাতি এই ব্যাটসম্যান।

তাঁর আগে আসিফ আহমেদ, আফিফ হোসেন ও অমিত হাসানের ছিল এই কীর্তি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর