বাংলাদেশের যশোরে শ্যামাপূজার মণ্ডপে আগুন দিয়েছে–দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের পশ্চিমবঙ্গের ঘটনা
চোখের পলকে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। মুহূর্তের মধ্যে পুড়ে যাচ্ছে একটি পূজামণ্ডপ। ২৯ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, ঘটনাটি বাংলাদেশের যশোর জেলার কালীর বাজারের। সেখানে শ্যামাপূজার (কালীপূজা) মণ্ডপ জ্বালিয়ে দেওয়া হয়েছে। প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক, পঞ্চম লিংকসনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা আজ রোববার।
কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়। শ্যামাপূজাকে কেন্দ্র করে মণ্ডপে আগুন লাগার ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘সাম্প্রদায়িক জঙ্গিদের বলি হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়, এই দায় কার?
বাংলাদেশের যশোর জেলার কালীর বাজারে শ্যামাপূজার (কালীপূজার) মণ্ডপ জ্বালিয়ে দিয়েছে ইসলামিস্ট জঙ্গিরা।’ আজ রোববার বিকেল পাঁচটা পর্যন্ত শুধু ফেসবুকেই বাংলাদেশের যশোর জেলার ঘটনা দাবি করে ভিডিওটি ৪০টির বেশি ফেসবুক পেজ ও ব্যক্তিগত প্রোফাইল থেকে ছড়ানো হয়েছে।ভারতের পশ্চিমবঙ্গে শ্যামাপূজার মণ্ডপে আগুন লাগার ভিডিওকে বাংলাদেশের যশোরের ঘটনা দাবি করে প্রচার করা হয়েছে প্রথম আলোর যাচাইয়ে দেখা গেছে, পূজামণ্ডপে আগুন লাগার ঘটনাটি বাংলাদেশের নয়, ভারতের পশ্চিমবঙ্গের।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।