advertisement
advertisement

সবার মনে কেন আবু বকর? আমরা ভালোবাসা খুঁজি নাকি উদ্ধারকর্তা?


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
সবার মনে কেন আবু বকর? আমরা ভালোবাসা খুঁজি নাকি উদ্ধারকর্তা?

‘দার–এ–নিজাত’–এর দৃশ্য। এক্স থেকে

advertisement

সবার মনে কেন একজন আবু বকর? রূপকথার রাজপুত্র, নিরাপত্তার আকাঙ্ক্ষা ও আমাদের অবচেতন মন পাকিস্তানি নাটক ‘দার-এ-নাজাত’: ভালোবাসার গল্পের আড়ালে একজন উদ্ধারকর্তার মনস্তত্ত্ব।ছোটবেলায় আমরা কত রকমের গল্প শুনে বড় হই! রূপকথা, রাজা-রানি, রাজকন্যা, রাজপুত্র, পরি কিংবা বিপদে পড়া কোনো রাজকন্যাকে উদ্ধার করতে ছুটে আসা এক সাহসী রাজপুত্র।

গল্পের শেষে সব অন্ধকার কেটে যায়, রাজকন্যা তার কাঙ্ক্ষিত মানুষটিকে পায় এবং তারা সুখে-শান্তিতে বসবাস করতে থাকে।শৈশবের সেই গল্পগুলো কেবল আমাদের বিনোদন দেয় না; অনেক সময় সম্পর্ক, ভালোবাসা, নিরাপত্তা এবং জীবনের প্রত্যাশা সম্পর্কেও কিছু মানসিক ছাপ তৈরি করে। বড় হওয়ার পর সেই রাজপুত্র আর ঘোড়ায় চড়ে আসে না। আসে একজন জীবনসঙ্গীর পরিচয়ে।

আমাদের অবচেতন মনে হয়তো তখনো একটি আকাঙ্ক্ষা থেকে যায়—এমন একজন মানুষ আসবে, যে আমাকে বুঝবে, আগলে রাখবে, দুঃসময়ে পাশে দাঁড়াবে এবং জীবনের সব সমস্যার সমাধান করে দেবে।পাকিস্তানি নাটক ‘দার-এ-নাজাত’-এর আবু বকর চরিত্রটিকে ঘিরে দর্শকের বিপুল আগ্রহের মধ্যে এই মনস্তাত্ত্বিক আকাঙ্ক্ষার একটি প্রতিফলন দেখতে পাই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর