জাতীয় সংসদ
জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি নিয়ে জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী দলগুলো বরাবরই সোচ্চার। এবারও সংসদে সুযোগ পেলেই বিষয়টি সামনে আনবে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর পাশাপাশি জাতীয় স্বার্থ ও জনজীবনের সংকটের বিষয়গুলো নিয়ে জাতীয় সংসদে সরকারকে প্রশ্নের মুখে ফেলতে চায় দলটি।
জাতীয় স্বার্থ ও জনজীবনের সংকট সম্পর্কিত বিষয়ের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তির ভবিষ্যৎ, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্প, পোশাকশিল্পের অস্থিরতা, জ্বালানিসংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি—এসব বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইবেন বিরোধী দলের সংসদ সদস্যরা।
তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়টিও সংসদে তুলতে চান তাঁরা।আগামীকাল সোমবার বিকেলে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এসব বিষয়ে সরব হওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।