advertisement
advertisement

সিরিশ কাগজের দাগ মুছল না আট বছরেও, কী হয়েছিল কেপটাউনে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ
সিরিশ কাগজের দাগ মুছল না আট বছরেও, কী হয়েছিল কেপটাউনে

বল টেম্পারিংয়ের আলোচিত ম্যাচের অস্ট্রেলিয়া দল

advertisement

২০১৮ সালের ২৪ মার্চ, কেপটাউনের নিউল্যান্ডসে টেলিভিশন ক্যামেরা ধরে ফেলেছিল ক্যামেরন ব্যানক্রফটকে। রিভার্স সুইংয়ের জন্য বলের এক পাশ ঘষে রুক্ষ করতে সিরিশ কাগজ ব্যবহার করছিলেন অস্ট্রেলিয়ার এই ওপেনার। ক্যামেরায় ধরা পড়ার পর সেটি প্যান্টের ভেতর লুকানোর চেষ্টা করেন তিনি।‘স্যান্ডপেপারগেট’ নামে পরিচিত সেই ঘটনার আট বছর পেরিয়ে গেছে, কিন্তু অস্ট্রেলীয় ক্রিকেটের সবচেয়ে লজ্জার সেই অধ্যায়ের শেষ সম্ভবত এখনো লেখা হয়নি।

এ সপ্তাহে ঘটনাটি আবার আলোচনায় এসেছে উসমান খাজার আত্মজীবনী ‘সবর’–এর কল্যাণে।খাজার দাবি, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে জানতেন অস্ট্রেলিয়া দলের সবাই। অথচ ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তে দায়ী করা হয়েছিল মাত্র তিনজনকে। নতুন করে সামনে আসা এই দাবি আবার অস্বীকার করেছেন তখনকার কোচ ড্যারেন লেম্যান। এ নিয়ে আবারও আলোড়ন অস্ট্রেলিয়ান ক্রিকেটে। অনেকে তাই খুঁজছেন কেপটাউনের সেই ঘটনা, সেদিন আসলে কী ঘটেছিল?

বল বিকৃতির দায় কি সত্যিই ছিল শুধু তিনজনের?কেপটাউনে সেদিন কী হয়েছিল২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর