advertisement
advertisement

প্রথম ধাপে হাজারের বেশি ইউপিতে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
প্রথম ধাপে হাজারের বেশি ইউপিতে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি

আখতার আহমেদ

advertisement

আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে কমবেশি এক হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। এবার সাড়ে চার হাজার ইউপি নির্বাচন পাঁচ ধাপে করার সময়সূচি ইতিমধ্যে ঘোষণা করেছে ইসি। তবে কোন ধাপে কোন কোন ইউপির ভোট হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

মেয়াদোত্তীর্ণ বিবেচনায় পাঁচ ধাপে ভোট করা হবে এবার। প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে ও পঞ্চম ধাপ ২৭ মে।ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, প্রথম ধাপে ১ হাজার ৫০টির কমবেশি ইউপিতে নির্বাচন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় ভোটের উপযোগী হয়েছে অনেক ইউপি; প্রথম ধাপে এটা বিবেচনায় নেওয়া হচ্ছে।

তিনি জানান, আবহাওয়া, উপকূলীয় এলাকাসহ সার্বিক বিষয় বিবেচনা করে ধাপে ধাপে তালিকা চূড়ান্ত করা হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর