advertisement
advertisement

সড়কে পড়ে ছিল প্রবাসীর মরদেহ, পাশে হেলমেট ও মোটরসাইকেল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
সড়কে পড়ে ছিল প্রবাসীর মরদেহ, পাশে হেলমেট ও মোটরসাইকেল

কক্সবাজারের চকরিয়ায় নিহত প্রবাসী মাহবুবুর রহমান

advertisement

কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেল আরোহী এক প্রবাসী নিহত হয়েছেন। পুলিশের ধারণা, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। সড়কের পাশেই তাঁর মরদেহ, মোটরসাইকেল ও হেলমেট পড়ে ছিল। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত প্রবাসীর নাম মাহবুবুর রহমান (৬৪)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার বাসিন্দা।

প্রায় দেড় মাস আগে তিনি সৌদি আরব থেকে দেশে এসেছেন।চিরিংগা হাইওয়ে থানা-পুলিশ জানায়, মাহবুবুর রহমান সাতকানিয়া থেকে মোটরসাইকেল নিয়ে চকরিয়ায় যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, গয়ালমারা এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে। এ সময় মোটরসাইকেল আরোহী মাহবুবুর রহমান মাথায়, বুকে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।মাহবুবুর রহমানের ভাগনে মোহাম্মদ ইলিয়াছ প্রথম আলোকে বলেন, তাঁর মামা দেড় মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর