রিমার্ক এইচবির স্কিনকেয়ার ব্র্যান্ড লিলির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মডেল ও অভিনেত্রী সাবিলা নূর
দেশের অন্যতম শীর্ষস্থানীয় কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রিমার্ক এইচবির স্কিনকেয়ার ব্র্যান্ড লিলির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। আগামী দুই বছর ব্র্যান্ডটির নানা প্রচারের কাজে যুক্ত থাকবেন তিনি। গতকাল শনিবার রাজধানীর গুলশানে রিমার্কের করপোরেট কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
সাবিলা নূর এবং লিলি সিরাম গ্লো সোপের পক্ষে চিফ বিজনেস অফিসার (সিবিও) আবির আদনান চুক্তিতে সই করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রিমার্কের মিডিয়া ও কমিউনিকেশন হেড মিজানুর রহমান, হারল্যানের মার্কেটিং হেড হাবিব উল্লাহ হাবিব, মডার্ন ট্রেড চ্যানেল প্রধান হেলাল উদ্দিন এবং লিগ্যাল অ্যাফেয়ার্সের অ্যাডিশনাল ডিরেক্টর আহসান হাবিব।অনুষ্ঠানে সাবিলা নূর বলেন, ‘লিলি সাবান আগেও ব্যবহার করেছি।
তবে এবার লিলি সাবান এসেছে আগের চেয়ে আরও উন্নত মান, নতুন ও আধুনিক প্রযুক্তি এবং আরও সমৃদ্ধ ফর্মুলা নিয়ে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।