advertisement
advertisement

ডিজিটাল প্ল্যাটফর্ম ‘দোয়েল’ এখন নতুন লোগোতে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ
ডিজিটাল প্ল্যাটফর্ম ‘দোয়েল’ এখন নতুন লোগোতে

advertisement

ডিজিটাল বিনোদনের দুনিয়ায় নতুন ব্র্যান্ড আইডেনটিটি নিয়ে হাজির হলো ডিজিটাল কনটেন্ট প্ল্যাটফর্ম ‘দোয়েল’। সম্প্রতি দোয়েলের সব ডিজিটাল প্ল্যাটফর্মে উন্মোচিত হয়েছে নতুন লোগো। চলতি বছরের জানুয়ারিতে যাত্রা শুরু করা ‘দোয়েল’ শুরু থেকেই বৈচিত্র্যময় ও মানসম্মত কনটেন্ট তৈরির লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।

বাংলা ভাষা, দেশীয় সংস্কৃতি এবং দর্শকের বিনোদনের চাহিদাকে গুরুত্ব দিয়ে একটি স্বতন্ত্র ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান তৈরি করাই দোয়েলের অন্যতম লক্ষ্য।সময়ের সঙ্গে ডিজিটাল বিনোদনের পরিবর্তিত ধারা, দর্শকের রুচি এবং কনটেন্ট গ্রহণের নতুন অভিজ্ঞতাকে বিবেচনায় রেখে নিজেদের উপস্থাপনাকে আরও আধুনিক ও সময়োপযোগী করে তুলতে চায় প্ল্যাটফর্মটি।নতুন ব্র্যান্ড আইডেনটিটির সঙ্গে দোয়েলের এই পথচলা দেশের ডিজিটাল বিনোদনশিল্পে আরও বৈচিত্র্যময় কনটেন্ট এবং নতুন বিনোদন অভিজ্ঞতা যুক্ত করার প্রত্যাশা তৈরি করছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর