advertisement
advertisement

পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হলো নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হলো নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে

ঝালকাঠির নলছিটিতে পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে উপজেলার দপদপিয়া পুরোনো ফেরিঘাট এলাকায়

advertisement

ঝালকাঠির নলছিটি উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরানো অবস্থায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সিরাজ মোল্লাকে (৩৫) ছিনিয়ে নেওয়া হয়েছে। আজ রোববার বেলা একটার দিকে উপজেলার দপদপিয়া পুরোনো ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।সিরাজ মোল্লা দপদপিয়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।

তিনি দপদপিয়া গ্রামের মৃত রজ্জব আলীর ছেলে। তিনি একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।সিরাজ মোল্লাপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে গতকাল শনিবার দুপুরে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে। এ সময় হাতকড়া পরিয়ে তাঁকে পুলিশের গাড়িতে তোলা হয়।

এ খবর ছড়িয়ে পড়লে সিরাজ মোল্লার তিন ভাই সোহেল মোল্লা (৩৫), জুয়েল মোল্লা (৩২) ও শহিদ মোল্লার (৩০) নেতৃত্বে শতাধিক নারী–পুরুষ ও স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা পুলিশের ওপর হামলা চালান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর