চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ওষুধ খাতের কোম্পানি রেনাটা সমন্বিতভাবে ১০২ কোটি টাকা মুনাফা করেছে। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭৪ কোটি টাকা। সেই হিসাবে গত বছরের জুলাই–সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের একই সময়ে কোম্পানিটির মুনাফা ২৮ কোটি টাকা বা প্রায় ৩৮ শতাংশ বেড়েছে। আজ রোববার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
কোম্পানিটির আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে রেনাটা ও সহযোগী প্রতিষ্ঠান মিলিয়ে সমন্বিতভাবে ১ হাজার ২৬০ কোটি টাকার ব্যবসা করেছে। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ১৩১ কোটি টাকা।
সেই হিসাবে গত অর্থবছরের প্রথম প্রান্তিকের চেয়ে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ব্যবসা বেড়েছে ১২৯ কোটি টাকার বা প্রায় সাড়ে ১১ শতাংশ।রেনাটা বলছে, রাজস্ব বৃদ্ধির প্রধান চালিকা শক্তি ছিল বিক্রির পরিমাণ বৃদ্ধি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।