advertisement
advertisement

দাওয়াত না পেয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে ফুটবলের ফাইনাল খেলা বন্ধের অভিযোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ
দাওয়াত না পেয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে ফুটবলের ফাইনাল খেলা বন্ধের অভিযোগ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নওধার সেভেন সাইড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন। আজ রোববার বেলা ১১টার দিকে নওধার গ্রামের পূর্ব পাশের সড়কে

advertisement

সুনামগঞ্জের ধর্মপাশায় ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দাওয়াত না দেওয়ায় নওধার সেভেন সাইড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও বিএনপির নেতা-কর্মীদের একটি অংশ।গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামের পূর্ব পাশের সড়কে এ মানববন্ধন হয়।তবে বিএনপির নেতারা দাওয়াত না পাওয়ার কারণে খেলা বন্ধ করার অভিযোগ অস্বীকার করেছেন।

পাইকুরাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন, এলাকাবাসী এবং সচেতন ক্রীড়াপ্রেমী জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন।

এতে বক্তব্য দেন গ্রাম্য মাতব্বর সহিব উদ্দিন, ফখর উদ্দিন, বিএনপি কর্মী নূরুল আমিন, ছাত্রদল কর্মী মোহাম্মদ আলী ও কলেজছাত্র বায়েজীদ মিয়া।এলাকাবাসী ও আয়োজকদের সূত্রে জানা গেছে, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে স্থানীয় কয়েকজন তরুণের উদ্যোগে গত ১৬ অক্টোবর নওধার দক্ষিণপাড়া গ্রামের মাঠে টুর্নামেন্টের উদ্বোধন হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর