advertisement
advertisement

শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, তাঁকে দেশে আসতে না করেছে কে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, তাঁকে দেশে আসতে না করেছে কে

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় সন্ত্রাসবিরোধী সমাবেশে বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ রোববার সন্ধ্যায়

advertisement

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘তিনি (শেখ হাসিনা) যদি দেশে আসতে চান, তাঁকে দেশে আসতে না করেছে কে?

তাঁর তো দেশেই থাকা উচিত ছিল, দেশে থেকে আইন ফেস করার কথা ছিল।’আজ রোববার সন্ধ্যায় মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কুন্ডেরবাজার এলাকায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।মন্ত্রী আরও বলেন, পলাতক আসামিদের দেশে ফেরার হুংকারকে বিশেষভাবে দেখার কোনো সুযোগ নেই।

এটা এমন কোনো জাতীয় গুরুত্ব বহন করে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর