advertisement
advertisement

রেজা খান—প্রকৃতির কাছেই যাঁর পাঠ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
রেজা খান—প্রকৃতির কাছেই যাঁর পাঠ

বন্য প্রাণী বিশেষজ্ঞ রেজা খান

advertisement

প্রকৃতিকে জানার আগ্রহ থেকেই প্রাণিবিদ্যার প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল ড. রেজা খানের। ছোটবেলায় গ্রামের মাঠ, গাছপালা, পাখি আর নানা প্রাণী তাঁকে আকৃষ্ট করত। পরে সেই আগ্রহই তাঁকে নিয়ে গেছে গবেষণার জগতে। শিক্ষকতা, সাংবাদিকতা ও চিড়িয়াখানার ব্যবস্থাপনার কাজের মধ্য দিয়েও তিনি প্রকৃতির সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন।রেজা খানের জন্ম ১৯৪৫ সালের ১৭ নভেম্বর, ঢাকার ধামরাইয়ের বালিয়া গ্রামে।

তবে তাঁর সরকারি কাগজপত্রে জন্মতারিখ লেখা আছে ১৯৪৭ সালের ১ জানুয়ারি। তাঁর বাবা খান মোহাম্মদ জাওহার আলী ছিলেন স্কুলশিক্ষক। চাকরির কারণে তাঁকে বিভিন্ন জায়গায় থাকতে হতো। ফলে রেজা খানের শৈশব কেটেছে গ্রাম ও শহরের নানা পরিবেশে।প্রাথমিক পড়াশোনা বালিয়া ফ্রি প্রাইমারি স্কুলে। পরে মানিকগঞ্জে পড়েছেন। স্কুলজীবনের একটি মজার স্মৃতি আছে তাঁর। স্কুলে শিক্ষার্থীদের দুধ দেওয়া হতো। সেই দুধের নাম ছিল ‘ঘাসের দুধ’।

১৯৬৩ সালে রংপুরে স্কাউটসের একটি জাম্বুরিতে অংশ নেওয়ার স্মৃতিও তাঁর মনে আছে।শুনতে চাইলে প্রকৃতির গল্পও শোনা যায়প্রকৃতির প্রতি আগ্রহ যেভাবেপ্রকৃতির প্রতি আগ্রহ তৈরিতে স্কুলের শিক্ষক কালিনারায়ণ রায়ের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর