আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. আফজালুর রহমান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ হৃদ্রোগ চিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন টিসিটি ২০২৬-এ
হৃদ্রোগের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে বাংলাদেশের একটি গবেষণা। হাসপাতালে নিজস্ব বিশেষজ্ঞ চিকিৎসক দল না থাকলেও অন্য হাসপাতাল থেকে চিকিৎসক দল নিয়ে এসে জটিল হৃদ্রোগের আধুনিক চিকিৎসা দেওয়া সম্ভব। গবেষণাটিতে এমনই একটি ধারণা তুলে ধরা হয়েছে।
বিশ্বের অন্যতম বৃহৎ হৃদ্রোগ চিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন টিসিটি ২০২৬-এ গবেষণাটি উপস্থাপন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. আফজালুর রহমান। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে ২ থেকে ৩ নভেম্বর অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান হৃদ্রোগ বিশেষজ্ঞ, গবেষক ও চিকিৎসাবিজ্ঞানীরা অংশ নেন।
সম্মেলনে একাধিক বৈজ্ঞানিক অধিবেশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আফজালুর রহমান।হৃদ্যন্ত্রের রক্তনালিতে চিকিৎসার সময় সৃষ্ট জটিলতা, বিশেষ করে রক্তনালি ছিদ্র হওয়া ও হৃদ্যন্ত্রের চারপাশে রক্ত জমে যাওয়ার মতো জীবনসংকটাপন্ন পরিস্থিতি মোকাবিলায় নিজের অভিজ্ঞতা ২ নভেম্বর তুলে ধরেন আফজালুর রহমান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।