advertisement
advertisement

নতুন কর্মসংস্থানই যথেষ্ট নয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৩:২৫ অপরাহ্ণ
নতুন কর্মসংস্থানই যথেষ্ট নয়

তৌফিকুল ইসলাম খান অতিরিক্ত গবেষণা পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)

advertisement

বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ ও বিপুল তরুণ জনগোষ্ঠীর দেশে কর্মসংস্থান, বিশেষ করে তরুণদের কর্মসংস্থানের চেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক আর নেই। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সূচনা হয়েছিল সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন থেকে। কর্মসংস্থানের প্রশ্নে আন্দোলনের সূচনা কাকতালীয় ছিল না।

যে অর্থনীতিতে নিরাপদ ও শোভন কাজের সুযোগ খুবই কম, সেখানে সরকারি চাকরিই হয়ে উঠেছিল নিরাপত্তা ও সামাজিক মর্যাদা অর্জনের অন্যতম নির্ভরযোগ্য পথ। দুই বছর পর কর্মসংস্থানের প্রশ্নটি আরও তীব্র হয়ে উঠেছে।বিশ্বব্যাংকের হিসাবে, বাংলাদেশে ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখ তরুণ কর্মক্ষম বয়সে পৌঁছালেও নতুন কর্মসংস্থান যুক্ত হয়েছে মাত্র ৮৭ লাখ।

যাঁরা কাজ পেয়েছেন, তাঁদের প্রায় ৭০ শতাংশই যুক্ত হয়েছেন স্বল্প উৎপাদনশীল কৃষিতে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর