advertisement
advertisement

টিসিবির ট্রাক সেল বন্ধ ছয় মাস ধরে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
টিসিবির ট্রাক সেল বন্ধ ছয় মাস ধরে

বাজারে পণ্যের দাম বাড়ার কারণে তেল, ডাল, চিনি, পেঁয়াজ ও আটাসহ বিভিন্ন পণ্য কম মূল্যে বিক্রি শুরু করে টিসিবি

advertisement

প্রায় ছয় মাস ধরে ট্রাকে করে পণ্য বিক্রি (ট্রাক সেল) বন্ধ রেখেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ কারণে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে নিম্ন আয়ের অনেক মানুষ সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার সুযোগ পাচ্ছেন না। সর্বশেষ ঈদুল আজহার আগে অর্থাৎ মে মাসে ট্রাকে পণ্য বিক্রি করেছিল সংস্থাটি।টিসিবি দুভাবে পণ্য বিক্রি করে। এর একটি হলো স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমে প্রতি মাসে।

এর আওতায় দেশে প্রায় ৭৫ লাখ পরিবারকে প্রতি মাসে ভর্তুকি মূল্যের পণ্য দেওয়া হয়। যদিও পণ্যের পরিমাণ কম। একজন কার্ডধারী পাঁচ কেজি চাল, দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি কিনতে পারেন। মাঝেমধ্যে আটা, লবণ, সাবান, ডিটারজেন্টের মতো কিছু পণ্য যোগ করা হয়। চাল–গমের মজুত বেশি, কেন কমল বিতরণ দ্বিতীয়টি হলো ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি। যাঁরা কার্ড পান না, তাঁরা ট্রাকের পেছনে দাঁড়িয়ে এই পণ্য কিনতে পারেন।

অতীতে দেখা গেছে, শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে পণ্য কিনেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর