advertisement
advertisement

গ্রাম পুলিশের বেতন কত বাড়ল, পাবেন মোবাইল ভাতা, মাতৃত্বকালীন ছুটিও


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
গ্রাম পুলিশের বেতন কত বাড়ল, পাবেন মোবাইল ভাতা, মাতৃত্বকালীন ছুটিও

মহাসমাবেশে গ্রাম পুলিশের সদস্যরা। রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে, ৭ নভেম্বর ২০২৬

advertisement

গ্রাম পুলিশ সদস্যদের বেতন–ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে তাঁদের মাসিক মোবাইল ভাতা চালু, বাইসাইকেল পাওয়ার সময়সীমা কমানো এবং নারী গ্রাম পুলিশ সদস্যদের ছয় মাসের বেতনসহ মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থাও করা হয়েছে।এসব সুবিধা বাস্তবায়নে পৃথক চারটি পরিপত্র আর সম্মতিপত্র জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। আজ সোমবার স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ–২ শাখা থেকে এসব পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে সই করেছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিফুল ইসলাম।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাম পুলিশ প্রধানের (দফাদার) মাসিক বেতন ১০ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা এবং সাধারণ গ্রাম পুলিশের (মহল্লাদার) বেতন ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাম পুলিশ প্রধানের (দফাদার) মাসিক বেতন ১০ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা এবং সাধারণ গ্রাম পুলিশের (মহল্লাদার) বেতন ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে।গত শনিবার রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত গ্রাম পুলিশ বাহিনীর মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব সুবিধা দেওয়ার ঘোষণা দেন।

সেই ঘোষণা বাস্তবায়নে এখন প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলো।৩ হাজার টাকা বাড়ছে গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও, সমাবেশে ঘোষণা প্রধানমন্ত্রীরবেতন বাড়ল ৪৬ হাজার গ্রাম পুলিশেরস্থানীয় সরকার বিভ...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর