advertisement
advertisement

বিশ্বের সবচেয়ে সুন্দর হাঁস দেখতে দর্শনার্থীদের ভিড়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ
বিশ্বের সবচেয়ে সুন্দর হাঁস দেখতে দর্শনার্থীদের ভিড়

ম্যান্ডারিন হাঁস

advertisement

রঙের এমন বাহার যে দেখে মনে হয় কোনো শিল্পীর আঁকা ছবি। গাঢ় কমলা রঙের পালকে সাজানো ম্যান্ডারিন হাঁস সম্প্রতি ইংল্যান্ডের পশ্চিম মিডল্যান্ডস অঞ্চলের নানা জায়গায় দেখা যাচ্ছে। এমন চোখধাঁধানো হাঁস এলাকাটিতে কীভাবে এল, সে প্রশ্নে কৌতূহলী স্থানীয় বাসিন্দারা।বার্মিংহামের সাটন পার্কসহ অঞ্চলটির বেশ কয়েকটি মনোরম স্থানে এই হাঁস দেখতে ভিড় করছেন পাখিপ্রেমী ও আলোকচিত্রীরা।

স্থানীয় আলোকচিত্রী জামিল এল ফারসি বলেন, নিজের এলাকার এত কাছে এমন হাঁস পাওয়া ছিল অবিশ্বাস্য। তাঁর ভাষায়, ‘ওদের দেখে সত্যিকারের মনে হয় না, মনে হয় আঁকা ছবি। রংগুলো এতটাই উজ্জ্বল।’সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এআই’ সন্দেহহাঁসগুলোর চেহারা এতই অদ্ভুত সুন্দর যে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ এগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) তৈরি ছবি ভেবে ভুল করেছেন। অথচ এগুলো একেবারেই বাস্তব।দুই ঘণ্টার অপেক্ষাম্যান্ডারিন হাঁস ভীষণ লাজুক।

এরা নিরিবিলি জায়গা পছন্দ করে, প্রায়ই ঝুঁকে থাকা উইলোগাছের নিচে লুকিয়ে থাকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর