advertisement
advertisement

‘ফোকাস’ পেতে থানা-পুলিশের স্থাপনা লক্ষ্য করে ককটেল বিষ্ফোরণ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
‘ফোকাস’ পেতে থানা-পুলিশের স্থাপনা লক্ষ্য করে ককটেল বিষ্ফোরণ

রাজধানীর পল্লবী থানার ফটকে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে

advertisement

পুলিশের স্থাপনাকে লক্ষ্য করে ককটেল হামলা চালাচ্ছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত থেকে গতকাল রোববার রাত পর্যন্ত পুলিশের তিনটি স্থাপনায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের কর্মকর্তারা বলছেন, পুলিশের স্থাপনা বা এর আশপাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে তা বেশি আলোচনায় আসে। অন্য স্থানে একই ঘটনা ঘটলে ততটা আলোচনা হয় না। এ কারণে হামলাকারীরা পুলিশের স্থাপনাকে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিচ্ছেন।

পুলিশের একটি সূত্র জানায়, গতকাল রোববার রাত সাড়ে সাতটার দিকে পল্লবী থানার ফটক ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সব মিলিয়ে গত দুই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে।

এর আগে গত শনিবার রাতে যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।কয়েকটি ককটেল হামলার ধরন বিশ্লেষণ করে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, হামলাকারীরা মোটরসাইকেলে ঘোরাফেরা করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর