বটগাছের ডালে একটি শালিক।
আমাদের পাড়ার মোড়ে একটা বটগাছ আছে। তোমার এলাকাতেও হয়তো আছে। গাছের নিচে চায়ের দোকান বসে, দুপুরে রিকশাওয়ালারা ছায়ায় গামছা বিছিয়ে ঘুমিয়ে নেন। ওপরে কেউ তাকান না। তাকালে দেখতেন, ডালে ডালে তখনো কাজ চলছে।একটা মোটা ডাল ধরো। লম্বায় ১০-১২ হাত হবে। ওই ডালে কত প্রাণী থাকে, আন্দাজ করতে পারো? পাখি আর কাঠবিড়ালি ধরে হয়তো ১০-১২টা বলবে। আসল সংখ্যা তার চেয়ে অনেক বেশি।
কয়েক হাজার তো হবেই, মৌমাছির চাক থাকলে আরও বেশি।শুরু করি পাখি দিয়ে। বটের ফল দেখতে ছোট। পাকলে টকটকে লাল হয়। মানুষ ওগুলো কুড়ায় না, পায়ের নিচে পড়ে থেঁতলে যায়। কিন্তু পাখিদের কাছে এ ফল দারুণ জিনিস। ভোর হলেই বুলবুলি, শালিক, হরিয়াল আর বসন্তবাউরি এসে হাজির হয়। কোকিলও আসে। ফল খেতে খেতে ওদের মধ্যে ঠোকরাঠুকরি লেগে যায়। একটা শালিক আরেকটাকে তাড়িয়ে দেয়, তৃতীয়টা সেই ফাঁকে ফল নিয়ে পালায়।সন্ধ্যা নামলে পাখিরা চুপ করে।
তখন আসে বাদুড়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।