প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮তম সেঞ্চুরি পেয়েছেন জাকির হাসান
প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮তম সেঞ্চুরি পেয়েছেন জাকির হাসান ও মোহাম্মদ মিঠুন। সেঞ্চুরি পেয়েছেন সৈকত আলীও। টানা ষষ্ঠ ম্যাচে ৫০ ছাড়ানো ইনিংস খেলেছেন মিম মোসাদ্দেক।মিঠুনের ১৮২, ড্রয়ের পথে ঢাকা-খুলনা ম্যাচরাজশাহীতে তৃতীয় দিন শেষেও শেষ হয়নি ম্যাচের দ্বিতীয় ইনিংস। ২ উইকেটে ১৩২ রান নিয়ে দিন শুরু করা খুলনা বিভাগ দিন শেষ করেছে ৭ উইকেটে ৪৩৮ রান তুলে।
এর আগে গতকাল তাইবুর রহমানের ডাবল সেঞ্চুরির সৌজন্যে ৯ উইকেটে ৫১৩ রান করে ইনিংস ঘোষণা করে ঢাকা বিভাগ।খুলনার হয়ে আজ ১৮২ রান করেছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। নিজের ১৫০তম প্রথম শ্রেণির ম্যাচে এই সংস্করণে ১৮তম সেঞ্চুরি পেলেন বাংলাদেশের হয়ে ১০টি টেস্ট খেলা এই ব্যাটসম্যান।বরিশালের ইনিংস হার এড়ানোর লড়াইচট্টগ্রামে ময়মনসিংহ বিভাগের বিপক্ষে ইনিংস হার এড়াতে লড়ছে বরিশাল বিভাগ।
প্রথম ইনিংসে ১৫৬ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়া দলটি দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট ১৪৪ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।