ফরাসি উপকূলের নীল ভূমধ্যসাগরের প্রায় দেড় মাইল গভীরে, ঘুটঘুটে অন্ধকারের মাঝে বিজ্ঞানীরা এক অবিশ্বাস্য জাদুর ফাঁদ পেতে রেখেছেন? এই ফাঁদের নাম অরকা বা ORCA। অর্থাৎ অসিলেশন রিসার্চ উইথ কসমিকস ইন দ্য অ্যাবিস। না, এটি দিয়ে কোনো সামুদ্রিক দানব বা হাঙর ধরা হয় না; এটি দিয়ে ধরা হয় মহাবিশ্বের সবচেয়ে মায়াবী ও অধরা এক কণা, নাম নিউট্রিনো।
আর সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার হলো, এই অদ্ভুত সামুদ্রিক টেলিস্কোপটি বানানো হয়েছে স্বয়ং আলবার্ট আইনস্টাইনের ১০০ বছরের পুরোনো একটি থিওরিকে চ্যালেঞ্জ করার জন্য!গবেষক আলবা ডোমির কাছে এটি একটি স্বপ্নের মতো ছিল। তিনি যখন ডক্টরাল স্টুডেন্ট, তখন ফ্রান্সের তুলন উপকূলের ঢেউ ভেঙে দুটি ছোট নৌকায় করে এই দানবীয় টেলিস্কোপের প্রথম অংশগুলো সমুদ্রের অতল গভীরে নামিয়েছিলেন।
সেই টেলিস্কোপের পাঠানো ডেটা থেকেই এবার আইনস্টাইনের রিলেটিভিটির অন্যতম একটি মূল নিয়ম পরীক্ষা করে দেখেছেন বিজ্ঞানীরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।