মার্কিন ডলার
বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে মার্কিন ডলারসহ বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমোদন ছাড়াই একজন ব্যক্তি চিকিৎসার জন্য সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ বিষয়ে সার্কুলার জারি করেছে।
একই সঙ্গে বিদেশে স্কুল পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদনের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিনা মূল্যে পড়ার সুযোগ আছে কি না, তা যাচাই করে সরাসরি অর্থ পাঠাতে পারবে। এ ছাড়া করেসপনডেন্স বা দূরশিক্ষণপদ্ধতিতে পরিচালিত নিয়মিত একাডেমিক কোর্সের জন্যও এখন থেকে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবেন শিক্ষার্থীরা।
চিকিৎসার খরচ পাঠানো সহজ হলোবাংলাদেশ ব্যাংকের আগের নিয়ম অনুযায়ী, বিদেশে চিকিৎসার জন্য একজন ব্যক্তি অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা নিতে পারতেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।