ফার্মগেটে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা, জ্বলন্ত বাসের ধোঁয়ায় ঢেকে মেট্রোরেল স্টেশন। আজ সোমবার সন্ধ্যার পরে
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন দেওয়া হয়েছে। জ্বলন্ত ওই বাস থেকে ধোঁয়া মেট্রোরেল স্টেশনে ঢুকেছে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে যাত্রীরা সবাই স্টেশন থেকে বেরিয়ে যান।আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনার পর আধা ঘণ্টার মতো মেট্রোরেল স্টেশনটি বন্ধ রাখা হয়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সন্ধ্যা ৭টা ২ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, মেট্রোরেল স্টেশনের ডিজেল জেনারেটরের ঠিক পাশেই বাসে আগুন দেওয়া হয়। এরপর ধোঁয়া স্টেশনের ভেতর ঢুকে যায়। এ সময় ধোঁয়ার কারণে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। আতঙ্কিত হয়ে স্টেশনের ভেতরে থাকা যাত্রীরা ছোটাছুটি শুরু করেন।
পরে নিরাপত্তার স্বার্থে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।মেট্রোরেল স্টেশনে ধোঁয়া ঢুকতে শুরু করলে আতঙ্কে হুড়োহুড়ি করে স্টেশন থেকে বেরিয়ে যান যাত্রীরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।