advertisement
advertisement

পাকিস্তানে বাসা থেকে টিভি অ্যাঙ্করের মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার  


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
পাকিস্তানে বাসা থেকে টিভি অ্যাঙ্করের মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার  

অনুষ্ঠান সঞ্চালক রাবিয়া আহসান

advertisement

পাকিস্তানের রাওয়ালপিন্ডির গুলশানাবাদ এলাকায় নিজের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে রাবিয়া আহসান নামে এক টিভি অ্যাঙ্কর নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী আহসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আজ সোমবার আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

গতকাল রোববার নগর পুলিশ কর্মকর্তা (সিপিও) হাসান সুখেরা সাংবাদিকদের বলেন, জ্যেষ্ঠ সাংবাদিক আমির মতিন এবং রউফ ক্লাসরার সঙ্গে চলতি বিষয়সংক্রান্ত টক শো সঞ্চালনা করা রাবিয়ার মরদেহ গতকাল গুলশানাবাদের নিজ বাসভবন থেকে উদ্ধার করা হয়েছে। তাঁর ঘাড়ের নিচের অংশে গুলির ক্ষত পাওয়া গেছে। তাঁর ভাইয়ের করা অভিযোগের ভিত্তিতে স্বামী আহসানকে হেফাজতে নেওয়া হয়েছে।রোববার সদর বেরুনী থানায় এফআইআর করা হয়েছে।

আজ অভিযুক্ত আহসানকে এরিয়া ম্যাজিস্ট্রেট তালাত ওয়াহিদের আদালতে হাজির করে পুলিশ তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানায়।পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন, যা তদন্তকারীদের ঘটনার পেছনের পরিস্থিতি খতিয়ে দেখতে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করার সুযোগ দেবে।আদালতের নির্দেশের পর পুলিশ তদন্তের স্বার্থে আসামি আহসানকে হেফাজতে নেয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর