নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা আবাসিক এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরি আগুনে পুড়ে গেছে। আজ মঙ্গলবার সকালে
কোথাও ছাই হয়ে পড়ে আছে ধর্মীয় কিতাবের পৃষ্ঠা, কোথাও আগুনে ঝলসে যাওয়া আসবাবপত্র। পুড়ে যাওয়া বইয়ের অবশিষ্টাংশ খুঁজে এক জায়গায় জড়ো করছেন শিক্ষার্থীরা। যে লাইব্রেরিতে এত দিন জ্ঞান অর্জনের জন্য তাঁদের আনাগোনা ছিল, রাতের আগুনে সেটি এখন ধ্বংসস্তূপ।নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা আবাসিক এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার দোতলার লাইব্রেরিতে গিয়ে আজ মঙ্গলবার সকালে এমন দৃশ্য চোখে পড়ে। আগুনে কক্ষটির প্রায় সবকিছু পুড়ে গেছে।
লাইব্রেরির পাশের ইফতা বিভাগের কক্ষটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের বাইরের দেয়ালে আগুনে পোড়া কালো দাগ। ঘটনাস্থলে ভিড় করেছেন আশপাশের মানুষ।গতকাল সোমবার দিবাগত গভীর রাতে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগে। ধোঁয়ায় অসুস্থ এবং হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আহত হয়েছে অনেক শিক্ষার্থী। অসুস্থ ৬৩ ছাত্রকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে চারজন আছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।আগুনে লাইব্রেরির বিপুলসংখ্যক বই, আসবাবপত্র, এসি ও কম্পিউটার পুড়ে গেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।