বিবৃতি
চলতি আমন মৌসুমে সরকার নির্ধারিত ধান ও চালের সংগ্রহমূল্য পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন ২৯ জন বিশিষ্ট নাগরিক। তাঁদের অভিযোগ, কৃষকদের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে এই দাম নির্ধারণ করা হয়েছে, যা বাজারদরের চেয়ে কম। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পরও কৃষকেরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবেন। ৮ নভেম্বর সরকার চলতি আমন মৌসুমে ৮ লাখ ৫০ হাজার টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঘোষণা করে।
এর মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ টন ধান, ৪৯ টাকা দরে ৫ লাখ টন সেদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ৫০ হাজার টন আতপ চাল কেনার সিদ্ধান্ত হয়।বিবৃতিতে বলা হয়, গত বছরের তুলনায় ধানের সংগ্রহমূল্য কেজিতে ১ টাকা বাড়ানো হলেও সেদ্ধ ও আতপ চালের দাম ১ টাকা কমানো হয়েছে। অথচ সার, ডিজেল ও সেচের খরচ বেড়েছে। সারের সংকটও রয়েছে। সব মিলিয়ে কৃষকের উৎপাদন ব্যয় ১৫ থেকে ২০ শতাংশ বেড়েছে।
কিন্তু দাম নির্ধারণের ক্ষেত্রে এসব বিষয় বিবেচনায় নেওয়া হয়নি।নাগরিকেরা বলেন, সরকারি সংগ্রহমূল্য বাজারদরের চেয়ে কম হওয়ায় প্রকৃত কৃষকেরা ক্ষতির মুখে পড়বেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।