বনের তোতাপাখির গায়ে থাকে নানা রঙের পালক। আবার সাগরের প্রবালপ্রাচীরেও দেখা মেলে হলুদ, কমলা কিংবা নীল রঙের। গ্রীষ্মমণ্ডলীয় এলাকার প্রকৃতিতে এমন কত শত রঙিন বন্য প্রাণী ঘুরে বেড়ায়। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবেশের ঠিক কী কারণে প্রাণীদের শরীরে এত সুন্দর ও উজ্জ্বল রঙের বিকাশ ঘটে?জার্মানির ‘লাইবনিজ সেন্টার ফর ট্রপিক্যাল মেরিন রিসার্চ’-এর ফিশ ইকোলজিস্ট অস্কার পুয়েব্লা।
তিনি বলেন, সহজ কথায় বলতে গেলে প্রাণীরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য রং ব্যবহার করে। তাঁর মতে, নিজের প্রজাতির অন্য কোনো সদস্যের সঙ্গে যোগাযোগ করতে এই রং কাজে লাগে। আবার কোনো শিকারিকে সাবধান করার জন্যও রং ব্যবহার করা হয় যে সে বিষাক্ত। এ ছাড়া শিকারির হাত থেকে বাঁচতে ছদ্মবেশ ধারণ এই রঙিন পালক কাজে আসে।রং তৈরির ভিন্ন ভিন্ন উপায়প্রাণীর ধরন ও পরিবেশ অনুযায়ী রং ব্যবহারের কারণ ও পদ্ধতি আলাদা হয়।
পাখিরা সাধারণত খাবার থেকেই লাল, কমলা বা হলুদের মতো রঙের উপাদান (ক্যারোটিনয়েড) পেয়ে থাকে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।