অর্থ মন্ত্রণালয় চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে সরকারি ব্যয়ে কঠোরতা আরোপ করেছে। নতুন গাড়ি কেনা (বিশেষ ক্ষেত্র ছাড়া), সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ এবং নতুন ভবন নির্মাণ বন্ধ থাকবে। সরকারি কর্মচারীদের গাড়ি কেনার সুদমুক্ত অগ্রিম ঋণও থাকছে না। ২৬ নভেম্বরের মধ্যে সংশোধিত বাজেট প্রস্তাব জমা দিতে বলা হয়েছে।
এতে উন্নয়ন প্রকল্পের সংখ্যা কমিয়ে সরকারের অগ্রাধিকার ও নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গুরুত্বপূর্ণ প্রকল্পে বরাদ্দ বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।