১৪ কেজি ওজন কমিয়েছেন সেরেনা উইলিয়ামস
সন্তান জন্মের পর অনেক নারীর শরীরে নানা পরিবর্তন আসে। এর মধ্যে একটি হলো বাড়তি ওজন। কেউ কেউ নিয়মিত শরীরচর্চা করেন, খাবারদাবারেও নিয়ন্ত্রণ রাখেন। তারপরও কাঙ্ক্ষিত ওজনে ফিরতে পারেন না। এমন অভিজ্ঞতা হয়েছে বিশ্বখ্যাত টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস–এরও। ২৩টি একক গ্র্যান্ড স্লামজয়ী এই আমেরিকান তারকা দুই সন্তানের মা হওয়ার পর বাড়তি ওজন কমাতে বেশ ভুগেছেন।
কঠোর অনুশীলন ও স্বাস্থ্যকর খাবারেও যখন কাজ হচ্ছিল না, তখন চিকিৎসকের পরামর্শে ওজন কমানোর ওষুধ ব্যবহারের সিদ্ধান্ত নেন তিনি। ২০২৫ সালের আগস্টে ‘পিপল ম্যাগাজিন’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা জানান সেরেনা। তাঁর দাবি, জিএলপি–১ শ্রেণির ওষুধ ব্যবহারে ৩১ পাউন্ডের বেশি অর্থাৎ প্রায় ১৪ কেজি ওজন কমেছে তাঁর।টেনিস কোর্টে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য পরিচিত সেরেনা উইলিয়ামস।
২০২২ সালে ইউএস ওপেনের পর পেশাদার টেনিস থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।