advertisement
advertisement

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ্রপাত আর ঝোড়ো হাওয়া


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ্রপাত আর ঝোড়ো হাওয়া

বৃষ্টি

advertisement

হেমন্তের এই সময়ে আজ বুধবার খুব সকালে রাজধানীতে যেন ভর করেছিল ঘন বর্ষার আষাঢ়। সকাল ৬টার একটু আগে থেকে বৃষ্টি শুরু হয়, আর থামে সাড়ে ছয়টার পর। যেনতেন বৃষ্টি নয়। মেঘের গর্জন, ঘন ঘন বিদ্যুতের চমক আর সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি।আবহাওয়া অধিদপ্তর সূত্র সকাল আটটার দিকেও এ বৃষ্টির পরিমাণ জানাতে পারেনি। তবে এটুকু জানিয়েছে, শুধু রাজধানী নয়। আজ বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের গাইবান্ধা, বগুড়া, ময়মনসিংহ, মুন্সিগঞ্জসহ নানা স্থানে।

আর এই বৃষ্টির কারণে তাপমাত্রা আজ অনেকটা কম থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে এখনই যে ধারাবাহিকভাবে তাপমাত্রা কমবে, তা নয়। এ জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে বলেন, যথেষ্ট বৃষ্টি হয়েছে আজ ভোরের দিকে। তবে এর পরিমাপ এখনো করা যায়নি।

আর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।এ সময়ে হঠাৎ এত বৃষ্টি কেন, যেন ঘূর্ণিঝড়ের সময়ের বৃষ্টির মতো?আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্থলভাগে একটি লঘুচাপ ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর