জীবনে অনেক মানুষ পেয়েছি, অনেক সম্পর্কের ভেতর দিয়ে গিয়েছি। কিন্তু একজন বিশ্বস্ত মানুষ, একটি নিরাপদ সম্পর্ক, কিছু নিঃস্বার্থ বন্ধুত্বের জন্য আমার অপেক্ষাটা ছিল দীর্ঘ। প্রথম আলো বন্ধুসভা আমাকে সেই অপেক্ষার একটি সুন্দর উত্তর দিয়েছে।জীবনে খুব বেশি কিছু চাইনি। চেয়েছি এমন কিছু মানুষ, যাদের কাছে গেলে নিজেকে আড়াল করতে হবে না। যাদের সঙ্গে সম্পর্কের হিসাব মেলাতে হবে না।
যাদের কাছে আমার প্রয়োজন ফুরিয়ে গেলেও আমার অস্তিত্বের মূল্য ফুরিয়ে যাবে না।আমি বন্ধু খুঁজেছি। সত্যিকারের বন্ধু।কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটা বিষয় বারবার কষ্ট দিয়েছে, সম্পর্কের নাম থাকলেই সেখানে সম্পর্কের গভীরতা থাকে না। বন্ধুত্বের পরিচয় থাকলেই সেখানে বন্ধুত্বের সততা থাকে না। কখনো কখনো মানুষ আমাদের জীবনে আসে, আমাদের কাছ থেকে সময় নেয়, শ্রম নেয়, মেধা নেয়, সামর্থ্য অনুযায়ী অর্থনৈতিক সহযোগিতাও নেয়।
আমরা আন্তরিকতা দিয়ে তাদের পাশে থাকি, তাদের প্রয়োজনে নিজেদের উজাড় করে দিই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।