advertisement
advertisement

এটা গণতন্ত্র ও সামাজিক সম্প্রীতির পরিপন্থী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ণ
এটা গণতন্ত্র ও সামাজিক সম্প্রীতির পরিপন্থী

সম্পাদকীয়

advertisement

হবিগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গত রোববার জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ ‘গ্রাম্য গানবাজনা’ বন্ধের নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি বিভিন্ন ধরনের মেলা আয়োজনের বিরোধিতা করে এগুলোকে ‘বাড়তি জঞ্জাল’ হিসেবে আখ্যায়িত করেছেন।

একজন আইনপ্রণেতার মুখ থেকে এমন নির্দেশনা আমাদের উদ্বিগ্ন করেছে।ইতিমধ্যে আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ করে নারীদের খেলাধুলায় বাধা দেওয়া হয়েছে, এমনকি হামলার ঘটনাও ঘটেছে। দেখা গেছে, কিছু ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপে বাধা দূর হয়েছে আবার অনেক ক্ষেত্রে সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। শিল্প-সংস্কৃতির চর্চার ব্যাপারে সরকারের যে আনুষ্ঠানিক অবস্থান, তার সঙ্গে এই ঘটনাগুলো সাংঘর্ষিক।

এখন সরকারি দলের একজন হুইপ ও সংসদ সদস্যের মুখেই যদি এ ধরনের কথাবার্তা শোনা যায়, তখন তা চরম হতাশাজনক।একজন জনপ্রতিনিধি অবশ্যই তাঁর নির্বাচিত এলাকার মানুষের ভালো-মন্দ দেখবেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর