advertisement
advertisement

ময়মনসিংহের যে হাসপাতালে বহুমুখী সংকট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ণ
ময়মনসিংহের যে হাসপাতালে বহুমুখী সংকট

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দার মেঝেতে সেবা নিতে হচ্ছে ভর্তি রোগীদের

advertisement

হাসপাতালটিতে গাইনি চিকিৎসকের অভাবে গত জুলাই থেকে বন্ধ আছে অন্তঃসত্ত্বাদের অস্ত্রোপচার।৫০ শয্যার হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকেন ৭০ থেকে ৮৫ জন রোগী। বহির্বিভাগেও চিকিৎসা নিতে আসেন ছয় শতাধিক মানুষ। কিন্তু রোগীর তুলনায় চিকিৎসক কম। চিকিৎসক (গাইনি) না থাকায় গত জুলাই থেকে বন্ধ আছে অন্তঃসত্ত্বাদের অস্ত্রোপচার।

এ চিত্র ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের।ময়মনসিংহ শহর থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরের এই হাসপাতালে ঈশ্বরগঞ্জ ছাড়াও গৌরীপুর এবং নেত্রকোনার কেন্দুয়া উপজেলার একাংশের মানুষ চিকিৎসা নিতে আসেন।হাসপাতালটিতে চিকিৎসকের ৪৩টি পদের মধ্যে ২০টিই শূন্য। বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি চিকিৎসা কর্মকর্তা ও অন্যান্য জনবলেও ঘাটতি রয়েছে।হাসপাতালের তথ্য অনুযায়ী, ৫ নভেম্বর বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ৪২৩ জন।

এর আগে ৩ নভেম্বর ৫১১ জন, ২ নভেম্বর ৪৩৭ জন এবং ১ নভেম্বর ৬২১ জন রোগী চিকিৎসা নেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর