কে হচ্ছেন নতুন বন্ড? কোলাজ
জেমস বন্ডের চরিত্রে ড্যানিয়েল ক্রেগের শেষ অভিযান ছিল ২০২১ সালের ‘নো টাইম টু ডাই’। এরপর পাঁচ বছর ধরে চলছে নতুন ০০৭ খোঁজার পালা। কে হবেন পরবর্তী জেমস বন্ড—এ প্রশ্নে হলিউডে যেমন আলোচনা, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের জল্পনা থামছে না। একের পর এক অভিনেতা অডিশন দিয়েছেন।
আলোচনায় এসেছেন ক্যালাম টার্নার, জ্যাক লোডেন, জশ ও’কনর, অ্যারন টেলর–জনসন, জ্যাকব এলর্ডি, থিও জেমস, এমনকি হ্যারি স্টাইলসও।কিন্তু নভেম্বরের শুরুতে এই প্রতিযোগিতায় নতুন মোড়। ভ্যারাইটির ৯ নভেম্বরের প্রতিবেদন বলছে, রবার্ট প্যাটিনসন ও নিকোলাস হোল্টও গোপনে স্ক্রিন টেস্ট দিয়েছেন। ফলে এত দিন যাঁদের ঘিরে আলোচনা চলছিল, তাঁদের পাশাপাশি যুক্ত হয়েছেন হলিউডের দুই প্রতিষ্ঠিত তারকা।
এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ক্যালাম টার্নারকে ঘিরে বাজির বাজারে সবচেয়ে বেশি আগ্রহ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।