advertisement
advertisement

নেতানিয়াহু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হয়েও কি ইরানে আবার হামলার সিদ্ধান্ত নিতে পারবেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ণ
নেতানিয়াহু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হয়েও কি ইরানে আবার হামলার সিদ্ধান্ত নিতে পারবেন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

advertisement

বেনিয়ামিন নেতানিয়াহু কৌশলগতভাবে ইরান যুদ্ধসহ চলমান সংঘাতগুলোকে কাজে লাগাতে পারেন। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ব্যর্থ করতে নেতানিয়াহু অভ্যন্তরীণ অস্থিরতাকেও উসকে দিতে পারেন। ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি যা প্রয়োজন তা-ই করতে পারেন।ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের দুই সপ্তাহ পর দেশটির প্রেসিডেন্ট আইজাক হারজগ বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন।

কিন্তু আইজেনকোট বা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট—কারও ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নেই। তাই শেষ পর্যন্ত কে পরবর্তী সরকার গঠন করবে তা এখনও স্পষ্ট নয়। আইজেনকোট সরকার গঠনের দায়িত্ব পেয়ে তাঁর জোটের দলগুলোর সঙ্গে আলোচনা করছেন এবং আরব দলগুলোসহ জোটের বাইরের দলগুলোর সঙ্গে দরকষাকষি করছেন। আর নেতানিয়াহু অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে বহাল রয়েছেন।

আইজেনকোট যদি সরকার গঠনে ব্যর্থ হন, তবে প্রেসিডেন্ট সরকার গঠনের জন্য নেতানিয়াহুকে আমন্ত্রণ জানাবেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর