advertisement
advertisement

পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ: নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন দেখুন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ: নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন দেখুন

চাকরির আবেদন জমা দেওয়ার লাইনে দাঁড়িয়ে আছেন তরুণেরা

advertisement

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) নবম ও দশম গ্রেডের ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগেই। বিভিন্ন ক্যাডারে ৯ম ও ১০ম গ্রেডে কর্মকর্তা নিয়োগে পেট্রোবাংলা নিয়োগ নীতিমালা-২০১৬ অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

নিয়োগের পূর্ণাঙ্গ নীতিমালা পেট্রোবাংলার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।উচ্চমাধ্যমিকের পর কানাডায় উচ্চশিক্ষার সম্ভাবনা, প্রস্তুতি নেবেন কীভাবেপেট্রোবাংলায় নিয়োগ নীতিমালার গুরুত্বপূর্ণ বিষয়গুলো১. প্রতিটি ক্যাডারে (প্রশাসন/অর্থ/কারিগরি) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে সর্বাধিক ৬ জন প্রার্থী ১:৬ অনুপাতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করতে হবে।

প্রার্থীর সংখ্যা ২ এর কম হবে না।২. শীর্ষ পরীক্ষার্থীদের ফলাফল শুধু রোল নম্বরের ক্রমানুসারে হবে (মেধাক্রম, প্রাপ্ত নম্বর ও নাম ব্যতীত), যা পত্রিকা ও ওয়েবসাইটে প্রকাশিত হবে।৩. কেন্দ্রীয় সিলেকশন কমিটি কর্তৃক প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার নম্বর যোগ করে চূড়ান্ত মেধাতালিকা প্রণয়ন করবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর