advertisement
advertisement

ট্রাম্পকে মাগা আন্দোলনের শক্তি ভাবতেন সমর্থকেরা, হারের পর তাঁকেই এখন বোঝা ভাবছেন তাঁরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
ট্রাম্পকে মাগা আন্দোলনের শক্তি ভাবতেন সমর্থকেরা, হারের পর তাঁকেই এখন বোঝা ভাবছেন তাঁরা

মধ্যবর্তী নির্বাচনের আগে টেক্সাসে একটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

advertisement

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে রিপাবলিকান পার্টি। নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিনেট প্রার্থী কেন প্যাক্সটনের জয়ের আশা করেছিলেন তাঁর সমর্থকেরা। কিন্তু ফলাফল তাঁদের হতাশ করেছে।নির্বাচনে প্যাক্সটনের জয় উদ্‌যাপন করার জন্য টেক্সাসের ডালাসের একটি হোটেলের বলরুমে জড়ো হয়েছিলেন তাঁর সমর্থকেরা।

কিন্তু পরাজয়ের খবর পাওয়ার পর সেখান থেকে একে একে বেরিয়ে যাচ্ছিলেন তাঁরা। এ সময় হোটেলের পানশালায় বসে টেলিভিশনের পর্দায় ট্রাম্পের ছবি দেখছিলেন ৫৯ বছর বয়সী ব্যবসায়ী মাইকেল লিটল। তিনি তিনবার ট্রাম্পকে ভোট দিয়েছেন। কিন্তু এবার তাঁর কণ্ঠে ক্ষোভ। মাইকেল বলেন, ‘মানুষ ট্রাম্পের ওপর ক্ষুব্ধ।

ট্রাম্প আমাদের ডুবিয়েছেন।’রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বা ‘মাগা’ আন্দোলনের সমর্থকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর