advertisement
advertisement

হামজার আশা, হামজার বিশ্বাস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ
হামজার আশা, হামজার বিশ্বাস

অধিনায়ক জামাল ভূইয়ার সঙ্গে হামজা

advertisement

কিংস অ্যারেনার পশ্চিম পাশের গ্যালারির সামনে সংবাদকর্মীদের ছোটখাটো জটলা। ক্যামেরার ট্রাইপড সেট করা, বুম আর রেকর্ডার প্রস্তুত—সব মিলিয়ে চাপা উত্তেজনা। কে আসছেন সংবাদ সম্মেলনে? গুঞ্জনটা বাতাসে ভাসছিল বেশ কিছুক্ষণ ধরেই। মুহূর্তের মধ্যে ফিসফাস গড়িয়ে গেল নিশ্চিত ঘোষণায়—হামজাই আসছেন!একটু পর মুখে স্মিত হাসি নিয়ে হাজির হলেন হামজা চৌধুরী।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েই শোনালেন ২৩ বছরের অপেক্ষা ঘোচানোর কথা, ‘বাংলাদেশ ২৩ বছর ধরে সাফ শিরোপা জেতেনি। ইনশা আল্লাহ, এবার আমরা শিরোপা জিততে পারব।’শুধু শিরোপা নয়, বাংলাদেশের গোলসংকট কাটানো নিয়েও আশাবাদী হামজা, ''আমরা যদি গোলের সুযোগই তৈরি করতে না পারতাম, তাহলে চিন্তার বিষয় ছিল। কিন্তু আমরা সুযোগ তৈরি করছি। স্ট্রাইকার পজিশন নিয়ে এখন আমি অনেক আত্মবিশ্বাসী।

আমাদের শুধু একটু সময় দরকার।’জাতীয় স্টেডিয়ামে আজ রাত আটটায় সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর