সিটি ব্যাংক পিএলসি
বিপদে–আপদে নানা কারণে হঠাৎ বড় অঙ্কের অর্থের প্রয়োজন হতে পারে। বাড়ি সংস্কার, চিকিৎসা, সন্তানের দেশে–বিদেশে পড়াশোনা কিংবা ব্যক্তিগত কোনো খরচ মেটাতে অনেকে ব্যাংক থেকে ঋণ নিতে চান। এ ধরনের প্রয়োজন মেটাতে ব্যক্তিগত ঋণ বা পারসোনাল লোন দিয়ে থাকে বিভিন্ন ব্যাংক। বেসরকারি খাতের সিটি ব্যাংকও দিচ্ছে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ। সিটি ব্যাংকের এই ব্যক্তিগত ঋণ পেতে চাকরিজীবীদের মাসিক আয় হতে হবে কমপক্ষে ৪০ হাজার টাকা।
তবে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বেতনের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে, তাতে ঋণের পরিমাণও কমবে। বেসরকারি চাকরিজীবীদের বেতন ৪০ হাজার টাকা হলে ঋণ পাবেন ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা। আর বেতন ৫০ হাজার টাকা হলে ৫–৬ লাখ টাকা ঋণ পাওয়া যাবে। আয় অনুযায়ী ঋণ পাওয়ার সীমা নির্ধারণ করা হবে। তবে এটাই শেষ কথা নয়। ব্যক্তিগত ঋণ পেতে বেতনসহ নানা যোগ্যতা দেখা হতে পারে।
সিটি ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যক্তিগত ঋণের পরিমাণ সর্বনিম্ন ২ লাখ থেকে সর্বোচ্চ ৪০ লাখ টাকা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।