advertisement
advertisement

হবিগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ডাকবাহী গাড়ির চালকসহ তিনজন নিহত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
হবিগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ডাকবাহী গাড়ির চালকসহ তিনজন নিহত

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা–সিলেট মহাসড়কে পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় ডাকবাহী মেইলগাড়ি। বুধবার রাতে উপজেলার নয়াপাড়া–কায়সারনগর এলাকায়

advertisement

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা–সিলেট মহাসড়কে ডাকবাহী মেইলগাড়ির সঙ্গে পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার নয়াপাড়া–কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন মেইলগাড়ির চালক মো. জসিম (৪০), গার্ড মজনু মিয়া (৫৪) ও মেইল ক্যারিয়ার আবুল কালাম আজাদ (৫৫)। তাঁরা সবাই ঘটনাস্থলেই মারা যান। জসিম ও আবুল কালাম আজাদের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জে।

তবে মজনু মিয়ার বিস্তারিত ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।দুর্ঘটনাকবলিত ডাকবাহী গাড়িটি সিলেট পোস্টাল ডিভিশনের মেইল পরিবহনের কাজে নিয়োজিত ছিল।মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির হোসেন প্রথম আলোকে জানান, দুর্ঘটনার পরপর গতকাল রাতে ওই তিনজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

তিনি বলেন, ওই তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর