advertisement
advertisement

শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ
শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট

ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা

advertisement

শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে বিতর্কের মধ্যে পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা।আজ বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো ও পার্লামেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন জিবরান।

অর্থনীতি, দুর্নীতি ও দাবানল পরিস্থিতি নিয়ে ব্যাপক অসন্তোষের মুখে থাকা সরকারের ওপর তাঁর পদত্যাগের ঘটনা নতুন চাপ তৈরি করল।ইন্দোনেশিয়ার পার্লামেন্ট পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার আহমাদ মুজানি সাংবাদিকদের বলেন, ৩৯ বছর বয়সী জিবরান আজ পার্লামেন্টের নেতাদের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

প্রেসিডেন্ট প্রবোওর কাছেও পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।জিবরানের বিদেশে অর্জিত উচ্চমাধ্যমিক সমমানের শিক্ষাগত যোগ্যতার সনদ বাতিল করে গত মাসে ইন্দোনেশিয়ার সুপ্রিম কোর্ট রায় দেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর